
নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে উপজেলার শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।
দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার পর ২০২৫ সালে পুনরায় এ পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।
জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান জানান, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—সাইফ উদ্দিন, রাইয়ান আফ্রাদ, আয়াত ইসলাম, মোহাম্মদ সাদ ইসলাম, এস কে ফাহিমা রাইসা, তানজিদা আলামিন নুহা, ফাতেহা, তাসফিয়া জান্নাত নুহা, জান্নাতুল ফেরদৌস তানহা, খাদিজা জাহান খুশবো এবং মাসনুন আল আনুভা।
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে—তাহফিম হাসান, মোহাম্মদ জাইন ভূঁইয়া, আব্দুল আলিম, অধিশ্রী দাস পৃথা, সামিয়া ইসলাম ও মোছা. মিথিলা।
প্রধান শিক্ষক মাসুদ খান বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :