চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে বন্যায় কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে বন্যায় কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার  বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বন্যা ও দুর্যোগের কঠিন সময়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্যোগের শুরু থেকেই মাঠে থেকে অসহায় মানুষের পাশে রয়েছেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলীরবিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

স্থানীয়রা জানান, দুর্যোগের শুরু থেকেই আব্দুল্লাহ আল নোমান নিয়মিত বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শুকনো খাবার বিতরণ কার্যক্রমে তার সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের নেতা মো. কামরুল ইসলাম, ডুলাহাজারা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ জাওয়াত, সাবেক ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জাহেদ আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বন্যাদুর্গত পরিবারের সদস্যরা বলেন, আব্দুল্লাহ আল নোমান এলাকার একজন কৃতী সন্তান। দুর্যোগের এই সময়ে তিনি নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, আল্লাহ যেন আব্দুল্লাহ আল নোমানকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দেন। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।