কালকিনিতে পারিবারিক বিরোধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
কালকিনিতে পারিবারিক বিরোধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে কালকিনি থানার এসআই (নি.) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।