
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রচার ও প্রসার কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধি ও স্টাফদের সঙ্গে মতবিনিময় এবং তাদের কাজের পরিবেশ পর্যালোচনার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সফর করছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৯ জুলাই) তিনি দিনাজপুর সফর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।
দিনাজপুরে পৌঁছালে স্থানীয় প্রতিনিধি চন্দন কুমার মিত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের একটি অভিজাত হোটেলে সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের দিনাজপুর ব্যুরো প্রধান মো. মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পত্রিকার শুভানুধ্যায়ীরা।
সফরকালে পত্রিকার মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা, প্রতিনিধি ও স্টাফদের কাজের পরিবেশ উন্নয়ন এবং সংবাদ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :