দুর্গাপুরে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার


দূর্গাপুর প্রতিনিধি, জাহাঙ্গীর আলম  প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
দুর্গাপুরে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাট কানপাড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বখতিয়ারপুর (গুলালপাড়া) গ্রামের মৃত হাবেজ উদ্দিনের ছেলে আসলাম (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাজা প্রদান করেন। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, থানাকে মাদকমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তিনি জানান।