নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন আলী নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হোসেন আলী ওই এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক কাউন্সিলর জালাল হোসেনের বাসার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন হোসেন আলী। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া হোসেন আলীর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।