মিরপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 


মিরপুরে উপজেলা প্রতিনিধি, আশিক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মিরপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ এবং আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহিল কাফি, উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় মিরপুর উপজেলা অডিটোরিয়ামে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে এই আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে উপজেলা প্রশাসন দিবসটি মর্যাদার সঙ্গে পালনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় উপজেলার সর্বস্তরের জনগণকে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।