দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান 


দূর্গাপুর প্রতিনিধি, জাহাঙ্গীর আলম প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান 

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাফিজুর রহমান (হ্যাপি)।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে পরিচিতি ও আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।

কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফিজুর রহমান বলেন, “আমি একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সুন্দর, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। যদি ৬ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার উন্নয়নে একজন দায়িত্বশীল ও সমাজসেবামূলক মানসিকতার জনপ্রতিনিধি প্রয়োজন। তারা জানান, মো. হাফিজুর রহমান (হ্যাপি) দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তারা আরও বলেন, একটি সুন্দর, মাদকমুক্ত ও উন্নত সমাজ গঠনে হাফিজুর রহমানের মতো সমাজসেবককে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।