খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ


খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, জাহাঙ্গীর আলম  প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১ হাজার ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহফুজ, পুলিশ সুপার মো. মোরতোজা আলী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।