এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে জাতীয় পার্টির স্মরণসভা ও দোয়া মাহফিল


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে জাতীয় পার্টির স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৪ জুলাই) আসর নামাজের পর পিরোজপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের মধ্য নামাজপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি তৌনিকুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশির আহম্মেদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুল ওহাব তালুকদার।

এ সময় আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহেল, মো. হেলাল হোসেন, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি মেহেদী মাসুদ এবং জিয়ানগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।