‎দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী, জাহাঙ্গীর আলম প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
‎দুর্গাপুর উপজেলা জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান ইউএনও।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান, জুলাই যোদ্ধা মজনুর রহমানসহ দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরতে যথাযথ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।