নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত


বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
নিরাপদ সমাজ গঠনে বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

“নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।

সভায় বক্তারা মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রম তুলে ধরে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।