
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার গাবতলী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
গাবতলী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রায়হান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন ও জুলফিকার হায়দার গামা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, সাহাদত হোসেন খান সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, গাবতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল বারী, শফিকুল আলম বুলবুল ও রেজাউল করিমসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সমাজের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তিনি সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গাবতলী প্রেসক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে রায়হান রানা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের লক্ষ্যে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। তিনি প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং একটি স্থায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য মোরশেদ মিলটন নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ছামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, কোষাধ্যক্ষ তোহাব রহমান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল সরকার, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, নির্বাহী সদস্য বিপ্লব রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ইসলাম রফিক, ফজলুল হক বাবলু, ওয়ায়েজ রেজা, জাহাঙ্গীর আলম লাকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, ব্যবসায়ী কমিটির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক জাকির, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক চৌধুরী, সাংবাদিক হাকীম আব্দুল গনি মিঠু, পিয়াস, আমিনুর, আল-আমিন, আহসান হাবিব শিবলু, রাব্বী, রাকিব মাহমুদ ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :