নন্দীগ্রামে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা 


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা 

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের জনপ্রিয় প্রতিষ্ঠান এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে এবং নাইম ইলেকট্রনিকের সার্বিক সহযোগিতায় বগুড়ার নন্দীগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“সৌহার্দ, সহমর্মিতা থাকুক সবসময়”—এই স্লোগানকে সামনে রেখে এমইপি গ্রুপের বগুড়া ডিভিশনের আয়োজনে রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নন্দীগ্রামের কচুগাড়ী মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাইম ইলেকট্রনিকের স্বত্বাধিকারী মো. নাইম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ বগুড়া ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. হাফিজুর রহমান, টেরিটোরি সেলস ম্যানেজার মো. রেজাউল করিমসহ স্থানীয় বিপুলসংখ্যক ইলেকট্রিশিয়ান, ডিলার ও শুভানুধ্যায়ী।

অনুষ্ঠানে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ইলেকট্রিশিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এমইপি গ্রুপের কর্মকর্তারা বলেন, ইলেকট্রিশিয়ানরা সাধারণ মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। তাদের সঙ্গে এমইপি গ্রুপের সম্পর্ক শুধু ব্যবসায়িক নয়, বরং এটি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যের সম্পর্ক। ভবিষ্যতেও ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ইলেকট্রিশিয়ানরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান ও সেবার প্রশংসা করেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার ও টুলস ব্যাগ বিতরণ করা হয়। পরে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।