লামা থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শাকিল আহমেদ, এসপি’র হাত থেকে সম্মাননা গ্রহণ


ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাঈনুদ্দিন  প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
লামা থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শাকিল আহমেদ, এসপি’র হাত থেকে সম্মাননা গ্রহণ

বান্দরবান জেলার লামা থানার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই (নিঃ) শাকিল আহমেদ। কর্মদক্ষতা, পেশাগত নিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এসআই শাকিল আহমেদ।

জানা গেছে, লামা থানায় দায়িত্ব পালনকালে শাকিল আহমেদ সততা, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছেন। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

তার এ সাফল্যে লামার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে সচেতন যুব সমাজ ও নাগরিকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাবেন।

লামাবাসীর মতে, এ ধরনের সম্মাননা একজন পুলিশ কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করে এবং অন্য সদস্যদেরও পেশাগত উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে।