
মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) ভোরে পরিচালিত এ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী ঘরের সিঁদ কেটে পালিয়ে যায়।
অভিযানকারীরা বাড়িতে ব্যাপক তল্লাশি চালালেও ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :