
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
বুধবার (২২ জুলাই) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কিছু সময় পাঠদান করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ইউএনও শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
ইউএনওর কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণ করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, একজন প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষক হিসেবে পেয়ে তারা উৎসাহিত হয়েছে।
পরিদর্শন শেষে ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করা প্রশাসনের দায়িত্ব।”
আপনার মতামত লিখুন :