শিবচরে ইলেকট্রনিক শিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
শিবচরে ইলেকট্রনিক শিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ

মাদারীপুরের শিবচর উপজেলায় ইলেকট্রনিক শিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইপির প্রোপ্রাইটর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ইলেকট্রনিক শিয়ানদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসএম সাহিন মিয়া, টিএসএম সালাউদ্দিন, এমইপির প্রতিনিধি রেজাউল মোল্লা, ইলেকট্রনিক শিয়ান চয়ন, পলাশ খান, হারুনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে ইলেকট্রনিক শিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকসেবার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্টরা ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইলেকট্রনিক শিয়ানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যয় জানান।