মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ফাঁস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
মালাইকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ফাঁস

বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গ্রিসে অবকাশযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে তার পাশে থাকা এক রহস্যময় পুরুষকে ঘিরেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা।

মালাইকা অরোরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘গ্রিস ডায়েরি’ ক্যাপশনে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে সমুদ্রের নীল জলে ও সৈকতের বিভিন্ন মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে। একটি ছবিতে হাতে ওয়াইনের বোতল নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। তবে ছবির আরেক পাশে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় পুরুষের উপস্থিতিই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

ওই ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় তার পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেকের ধারণা ওই ব্যক্তি হতে পারেন হীরা ব্যবসায়ী হর্ষ মোহতা। তবে মালাইকা অরোরা বা হর্ষ মোহতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছিল। পরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় ভক্তদের মধ্যে। সেই ঘটনার পর এবার নতুন ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে।

বর্তমানে গ্রিসের একটি বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাচ্ছেন মালাইকা। সেখানে তিনি নিয়মিত তার ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন। গোলাপি মনোকিনি, বিকিনি এবং সমুদ্রসৈকতের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।

তবে রহস্যময় ওই পুরুষের পরিচয় বা তার সঙ্গে মালাইকার সম্পর্কের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন ও ভক্তদের কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।