
সবুজায়ন ও পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত সোমবার (২৭ জুলাই) দিনাজপুরের মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে ফলজ গাছ (নারিকেল গাছ) রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইসমাইল খান জনস, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম তাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সবুজায়ন কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :