চন্দ্রগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের জানাজায় জনতার ঢল


চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
চন্দ্রগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের জানাজায় জনতার ঢল

চন্দ্রগঞ্জে সৌদি আরব প্রবাসী দুই ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। তাদের শেষ বিদায়ে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।

জানাজার সময় স্বজনদের কান্না ও উপস্থিত মুসল্লিদের আবেগঘন পরিবেশ এক হৃদয়স্পর্শী দৃশ্যের সৃষ্টি করে। পরে পারিবারিক কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী দুই ভাইকে দাফন করা হয়।

দুই প্রবাসী ভাইয়ের অকাল মৃত্যুতে চন্দ্রগঞ্জজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।