
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় নৌবাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। নতুন নৌবাহিনী প্রধানের নেতৃত্বে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :