
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই ২০২৬) ঘাটাইল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :