পরিবেশ রক্ষায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিক নেতাদের বৃক্ষরোপণ


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
পরিবেশ রক্ষায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিক নেতাদের বৃক্ষরোপণ

দেশনায়ক তারেক রহমান ঘোষিত ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বন্দরের শ্রমিক নেতারা। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় স্থলবন্দরের গোডাউন সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর ৮৯১ ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন। তাদের নেতৃত্বে শ্রমিক নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় বেনাপোল স্থলবন্দর ৮৯১ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মসূচিতে অংশ নেন বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম।

বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; লাগানো প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।