জনদুর্ভোগ কমাতে ঘাটাইলে সড়কপাশের জঙ্গল পরিষ্কারে বিএনপি-যুবদল নেতারা


টাঙ্গাইল জেলা প্রতিনিধি, মোশারফ হোসেন প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
জনদুর্ভোগ কমাতে ঘাটাইলে সড়কপাশের জঙ্গল পরিষ্কারে বিএনপি-যুবদল নেতারা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করেছে ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। জননেতা অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, প্রশাসক, টাঙ্গাইল জেলা পরিষদের নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মালেক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মোফাখখারুল ইসলাম মান্না, সাগরদিঘী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ্ পরান ও সাজিব ভূইয়া।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন যুবদলের সদস্য শাহাদত ভূইয়া, রায়হান ভূইয়া ও নাজমুল হাসান, সাগরদিঘী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইয়ামিন ও আল-আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ জানান, সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ঘন জঙ্গল থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব জঙ্গল পরিষ্কার করা হয়েছে। তারা আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।