মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ করলেন এমদাদুল হক এমদাদ


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ করলেন এমদাদুল হক এমদাদ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ।

এরই অংশ হিসেবে আমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজ নিজ এলাকায় ছাত্র ও যুবকদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ করেছেন তিনি। বিগত সময়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার উঠতি বয়সী তরুণ ও স্থানীয় ফুটবলপ্রেমীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।

ফুটবল বিতরণকালে এমদাদুল হক এমদাদ বলেন, তরুণ সমাজকে মাদক, অনলাইন গেমের আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আমি চাই আমাদের আমলা ইউনিয়নের প্রতিটি সন্তান মাঠে ফিরুক। একটি মাদকমুক্ত, স্বাস্থ্যবান ও সুসংগঠিত যুবসমাজ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, আগামীতে আমলা ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে নিয়মিত এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এমদাদুল হক এমদাদের এ উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা গেছে। একই সঙ্গে এলাকার সুশীল সমাজ ও সাধারণ মানুষ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয়দের মতে, খেলাধুলার সুযোগ বাড়লে তরুণরা মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকবে। এমদাদুল হকের এই উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিতরা তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।