
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বাগানপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ২৬ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে দীঘিনালা জোন।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রুশাদ, পিএসসি। তিনি বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বনায়নের বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও গাছ রোপণে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাধন চাকমা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :