দুর্ঘটনায় আহত সাংবাদিক মানিকের চিকিৎসায় নন্দীগ্রাম প্রেস ক্লাবের আর্থিক সহায়তা


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
দুর্ঘটনায় আহত সাংবাদিক মানিকের চিকিৎসায় নন্দীগ্রাম প্রেস ক্লাবের আর্থিক সহায়তা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব।

গত শুক্রবার রাতে বগুড়া শহরের কলোনী এলাকায় অবস্থিত সুপার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার। এ সময় তিনি আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

পরে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার অর্থ আহত সাংবাদিকের হাতে তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।

এ সময় সাংবাদিক আশিক সুজন, খালেদ সিদ্দিকী, রিহাদ হোসেন, জাহিদ হাসান ও মতলবুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মশিউর রহমান মানিকের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে এবং তার পাশে থাকবে সংগঠন।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহর থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার রাণীরহাট আশেকপুর ব্রিজ এলাকায় একটি বেপরোয়া ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন সাংবাদিক মশিউর রহমান মানিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।