
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাদেক, শামীম, প্রিয়া ও শাপলা খাতুন অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর ভবনে দুইটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তামান্না আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সাদেক হোসেন সাইকেল প্রতীকে ১০২ ভোট, শামীম টিউবওয়েল প্রতীকে ৯৪ ভোট, প্রিয়া খাতুন দেয়াল ঘড়ি প্রতীকে ৯৯ ভোট এবং শাপলা খাতুন আম প্রতীকে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে মোট ২৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১২১ জন নারী এবং ১১৮ জন পুরুষ ভোটার ছিলেন। নিয়ম অনুযায়ী একজন ভোটার দুইজন পুরুষ ও দুইজন নারী প্রার্থীকে ভোট দিতে পারেন। এ নির্বাচনে মোট ৩৮০টি বৈধ ভোট পড়ে এবং ১২টি ভোট বাতিল হয়।
নির্বাচিত অভিভাবক সদস্যরা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন ব্যবস্থাপনার নিরপেক্ষ ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :