৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৭তম বিসিএস (২০২৪) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৯ দিনের মধ্যে ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

এরপর ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন।