ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রী বলে জানা গেছে।

রোববার (২৮ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।