জাতীয় সংসদে নারী জেলা প্রশাসককে নিয়ে কটুক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
জাতীয় সংসদে নারী জেলা প্রশাসককে নিয়ে কটুক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

জাতীয় সংসদে একজন নারী জেলা প্রশাসককে নিয়ে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন রবিবার তালা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়। এছাড়াও বক্তব্য দেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের মেহেরুন নেছা মিনি ও সারমিন আক্তার (কিয়া), যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সেবাদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা ও জোয়াদ্দার ফারুক হোসেন প্রমুখ।মানববন্ধনের সঞ্চালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর সাঈদ।