
টাঙ্গাইলের সখীপুরে নকল পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে অবস্থিত সিকদার এন্টারপ্রাইজকে নকল বৈদ্যুতিক তার ও নকল প্রসাধনী বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ইন্দারজানি বাজারের এ আর মেডিকেল হল অ্যান্ড ডক্টর চেম্বারের স্বত্বাধিকারী আরিফ ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার বড়চওনা এলাকার যুথী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে জানান, অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :