
পশ্চিমবঙ্গে নতুন সরকারের উদ্যোগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জনতার দরবার’ কর্মসূচি। সোমবার সকালে কলকাতার সল্টলেকে অবস্থিত বিজেপির রাজ্য সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীসহ মন্ত্রিসভার সদস্যরা। এ সময় বিভিন্ন জেলা থেকে আগত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করা হয়। সরকার পক্ষ থেকে জানানো হয়, জমা পড়া অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় সাধারণ মানুষের ওপর হওয়া বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি যেসব সরকারি কর্মকর্তা বা প্রশাসনের সদস্যরা নাগরিকদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ ও নিষ্পত্তি করেননি, তাদের বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, কাটমানি ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, স্বচ্ছতা, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রশাসন কাজ করবে। কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়নের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :