পলাশে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
পলাশে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

গত শুক্রবার রাতে পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি মো. জাহিদ মিয়ার উদ্যোগে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও দেশীয় ফল উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সহ-সম্পাদক মাহাবুব সৈয়দ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেক পাঠান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ মনা, মো. কামাল হোসেন, মো. কামরুজ্জামান, মো. মিনার হোসেন খানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কেক কাটা ও দেশীয় ফল উৎসবের মাধ্যমে পত্রিকাটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।