
টাঙ্গাইলের কালিহাতী থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মারুফ শিকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। পরে তাকে কালিহাতী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী থানার মামলা নং-২৭ (তারিখ: ৩১ মার্চ ২০২৫), জিআর নং-৫৬/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. মারুফ শিকদার (পিতা: মো. আন্তাজ আলী, মাতা: মোছা. মমতাজ বেগম) শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামে।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
আটকের পর ইমিগ্রেশন পুলিশের জিডি নং-২০২০ (তারিখ: ২৫ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে ফ্যাক্স বার্তার মাধ্যমে কালিহাতী থানাকে বিষয়টি জানানো হয়। পরে উপ-পরিদর্শক (এসআই) আরিফ রব্বানীর নেতৃত্বে কালিহাতী থানার একটি দল বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাকে বুঝে নেয়।
পুলিশ আরও জানায়, শনিবার দুপুর ১টা ২০ মিনিটে মো. মারুফ শিকদারকে কালিহাতী থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :