মিরপুরে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
মিরপুরে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ছাতিয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল আলম সৈনিক, পৌর যুবদলের নেতা কামরুজ্জামান কাকন, হিল্লোল, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তপু, সামিন, সবুর তালুকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ছাতিয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।