পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ের কৃতী সন্তান ও সাবেক রাষ্ট্রনায়ক ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে পঞ্চগড় স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার নওফল জমির, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে তাঁর আত্মার শান্তি কামনা করেন।