তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া নদীতে চলাচল না করার জন্য নৌযান সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধির পরিস্থিতিও তৈরি হয়েছে।