
বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার লকুপশ্চিম কলোনি এলাকার সামছুদ্দিন (গোল্টু) এর ছেলে ফরহাদ হোসেন, উথরাইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে আব্দুস সালাম প্রামাণিক এবং নতুন বাজার হাটখেলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন।
আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরহাদ হোসেনকে আটক করা হয়। একই অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামি আব্দুস সালাম প্রামাণিক ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :