ভালুকায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর অংশীজন সভা অনুষ্ঠিত


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
ভালুকায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর অংশীজন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর দিক, প্রতিকার এবং উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি। এ সময় কলকারখানার দূষিত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরে ক্ষতিপূরণের দাবি জানান।

সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলকারখানার প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।