
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম জানান, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনঃনির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে কেন্দ্রগুলোতে।
জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও ইভিএমে কালো টেপ লাগানোর অভিযোগ ওঠায় ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন বাতিল করে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে আজ সেখানে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে তারা আনন্দিত। তবে কিছু কেন্দ্রে এজেন্ট সংকটের অভিযোগও উঠেছে।
এদিকে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্যদিকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, বামফ্রন্ট প্রার্থী এবং বিজেপি প্রার্থী দেবাঙ্গশু পান্ডা।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে।
ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফল আগামী ২৪ মে ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি হবে।
আপনার মতামত লিখুন :