
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভার অধীনে পশ্চিম বাংলার একমাত্র বিধান সভায় গত ২৯,শে এপ্রিল নির্বাচন হয়নি। দীর্ঘ একমাস পর আগামী ২১,মে এই বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।এই বিধান সভা কেন্দ্র এর বিজেপি দলের নেতা ও প্রার্থী অ্যাডভোকেট শ্রী দেবাঙ্গশু পান্ডা র সমর্থনে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন।আপনারা আপনাদের গন দেবতা।
আপনারা আমাদের প্রার্থী কে জয়ী করুন।আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই ঐতিহাসিক ফলতার উন্নয়ন করে দেব আমি কথা দিচ্ছি। এলাকায় শিল্প বাণিজ্য লাগোয়া মৎস্যজীবী মানুষের নিরাপত্তা ও উন্নয়ন কে আরো গতিশীল করার লক্ষ্যে নিয়ে কাজ করতে আমাদের সরকার বদ্ধপরিকর।
তাই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ চাইছে এই ঐতিহাসিক গঙ্গা নদীর সন্নিহিত ফলতার উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে অনেক কাজ করতে। আজকের এই অনুষ্ঠানে র আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা কামনা করেন।
আগামী দিনে বিজেপি র হাত কে শক্তিশালী করতে ফলতার গনদেবতার কাছে আবেদন করেন দলীয় প্রার্থী দেবাঙ্গশু পান্ডা কে জয়ী করার জন্য। বিগত দীর্ঘদিন ধরে এই এলাকার সাধারণ মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। এবার সবাই কে এই অপশক্তির বিরুদ্ধে ও তার প্রধান অভিষেক ব্যানার্জি কে শিক্ষা দিতে এবং তার প্রার্থী জাহাঙ্গীর খান কে পরাজিত করতে সকলের কাছে আহ্বান জানান।।
আপনার মতামত লিখুন :