সীতাকুণ্ডে ১৬ কেজি গাঁজাসহ দীঘিনালার দুই যুবক আটক


দীঘিনালা উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ১৬ কেজি গাঁজাসহ দীঘিনালার দুই যুবক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মিলনপুর গ্রামের মো. ফরহাদ হোসেন (২৪), পিতা- মো. ফরিদ এবং মো. রাজু (২০), পিতা- আফজাল।

পুলিশ জানায়, ৫ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার এএসআই এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা বলে স্বীকার করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী—উভয়েই আইনের দৃষ্টিতে অপরাধী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।