আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় সংসদ সদস্য আমিনুল হককে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। এরপর অর্থবিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে ভোটাভুটি শুরু হলে এ ঘটনা ঘটে।

ভোট দেওয়ার আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আমিনুল হককে উদ্দেশ্য করে বলেন, “মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।”

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোট দেওয়া থেকে বিরত থাকেন। সংসদ অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে আমিনুল হকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।