
সাভারের আশুলিয়ায় কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় মৃত এক গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান Walton। ভাদাইল শাখার উদ্যোগে মৃত কিস্তি ক্রেতার স্ত্রীর হাতে আর্থিক সুবিধার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন, ২০২৬) ভাদাইল এলাকার Walton প্লাজা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গফুর মিয়া। অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে মৃত গ্রাহকের স্ত্রীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. ইদ্রিস আলী মিয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং Walton প্লাজা ভাদাইল শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় এ ধরনের উদ্যোগ গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করে। একই সঙ্গে প্রয়াত গ্রাহকের পরিবারের প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে বলে উপস্থিতরা উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :