সেচ্ছাসেবী সংগঠন তেলিখালী ইয়ুথ ফোরামের অফিস উদ্বোধন অনুষ্ঠিত


পিরোজপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
সেচ্ছাসেবী সংগঠন তেলিখালী ইয়ুথ ফোরামের অফিস উদ্বোধন অনুষ্ঠিত

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন তেলিখালী ইয়ুথ ফোরাম-এর নতুন অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে তেলিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন, ব্যবসায়ী রফিক শাহীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৫ সালে যাত্রা শুরু করা তেলিখালী ইয়ুথ ফোরাম অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। সংগঠনটি নিয়মিতভাবে সমাজসেবা, খেলাধুলা আয়োজন, ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে তারা উল্লেখ করেন।

প্রধান অতিথি মো. ইছা তার বক্তব্যে বলেন, তরুণদের মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সমাজকল্যাণে তাদের ভূমিকা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। পরে অতিথিরা সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সমাজ উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।