মেহেন্দিগঞ্জে আসক মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা 


মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিএম নাঈম মাহমুদ  প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে আসক মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা 

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিএম নাঈম মাহমুদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, আইনগত সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় সহ-সভাপতি আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ছালাম কাদের ও মাসুদ ঢালী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা ডেইজি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন সিকদার, আইন বিষয়ক সম্পাদক ইউনুছুর রহমান মৃধা, নারী বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা রোজি, সমাজ কল্যাণ সম্পাদক রাব্বি খন্দকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।