মাদারীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
মাদারীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, মাদারীপুর রিজিয়ন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।