দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় দিনাজপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়্যদ জাহাঙ্গীর আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ৮০০ জন উপকারভোগীকে ১০ কেজি করে জিআর চাল দেওয়া হচ্ছে। এছাড়া ১৪০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য আলহাজ মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।